বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
রাজনীতি মোরেলগঞ্জে জেল হত্যা দিবসে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল  

মোরেলগঞ্জে জেল হত্যা দিবসে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল  

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে পথসভায় মিলিত হয়।

 ুিদবসটি উপলক্ষে  জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য এমএমদাদুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক নূরুন্নবী পরাগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। 

খুঁজুন