সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরনের অভিযোগ

মোরেলগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক বাগেরহাট  :

বাগেরহাটের মোরেলগঞ্জে দক্ষিণ জামিরতলা নূরুল ইসলাম দাখিল মাদ্রাসার ১০ শ্রেনীর ছাত্রী অপহরনের ঘটনার অভিযোগ। ১২দিনেও উদ্ধার হয়নি। অপহৃত ওই ছাত্রীর মাতা লিপি বেগম বাদি হয়ে মোরেলগঞ্জ থানা, নির্বাহী কর্মকর্তার দপ্তরে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের জামিরতলা গ্রামে দিনমজুর কালাম সরদারের মেয়ে ১০ শ্রেনীর মাদ্রাসা পড়–য়া ছাত্রী লিমা আক্তার (১৬)। ঘটনারদিন ৩০ জুলাই বাড়ি থেকে সকালে মাদ্রাসায় যাওয়ার পথিমধ্যে একই গ্রামের মৃত. সুলতান হাওলাদারের ছেলে একাধিক মামলার আসামি আবু জাফর মোটরসাইকেল যোগে জোরপূর্বক ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে বিষয়টি অপহৃত ওই ছাত্রীর মাতা লিপি বেগম লিখিতভাবে আবু জাফর হাওলাদারসহ ২ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও এখন উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী লিমা। সর্বশেষ বৃহস্পতিবার নির্বাহী কর্মকর্তার দপ্তরেও একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিপি বেগম প্রেসক্লাবে এসে কান্নাজড়িত কন্ঠে বলেন, মেয়েয়ে অপহরণ করে নিয়েছে একজন চিহিৃত অপরাধী। তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহয় পায়না। থানায় অভিযোগ দিয়ে মামলাও হয়নি মেয়েটিও উদ্ধার করতে পারেনি। আমি দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

ওই মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মোতালেব বলেন, লিমা আক্তার তার মাদ্রাসার নিয়মিত ছাত্রী। তবে কয়েকদিন ধরে মাদ্রাসায় আসেনা। লোকমুখে শুনেছি অপহরনের বিষয়টি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সদ্য অভিযোগ পেয়েছি। দ্রæত ওই মাদ্রাসাছাত্রীকে উদ্ধারের জন্য থানা ওসিকে তাগিদ দেওয়া হচ্ছে।

থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে। ওই ছাত্রীকে উদ্ধার করে ব্যবস্থা নেওয়া হবে। 

খুঁজুন