মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ

 বাগেরহাটের মোরেলগঞ্জে মিনারা বেগম(৫২) নামে এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মিনারা বেগম খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামের মৃত আকরাম খলিফার স্ত্রী। তার তিন সন্তান রয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল এলাকায় একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনারা বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবীকা নির্বাহ করতেন। এক সময় তার মানসিক বিকৃতি দেখা দেয় বলে তার ছেলে ফিরোজ খলিফ জানিয়েছেন।

ঘটনার সময় স্থানীয়রা মোটর সাইকেলটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। তার নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খুঁজুন