বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
স্বাস্থ্য ও চিকিৎসা মোরেলগঞ্জে শিশু শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু

মোরেলগঞ্জে শিশু শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ 

বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ থেকে ১১ বছর বয়সী ৪৫ হাজার ৫৯৩ জন শিশু শিক্ষার্থীকে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এপি কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান ও প্রধান শিক্ষক মমতাজ খানম এ সময় উপিস্থিত ছিলেন।

ডা. শর্মী রায় বলেন, স্বাস্থ্য বিভাগের ৩০টি দল আজ থেকে কাজ শুরু করেছে। ৩২৭টি প্রাথমিক বিদ্যালয়সহ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ৫ থেকে ১১ বছর বয়সী শিশু রয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল টিম গিয়ে আগামি ২৭ অক্টোবরের মধ্যে সাড়ে ৪৫ হাজার শিশুকে প্রথম রাউন্ডের টিকাদান নিশ্চিত করবে 

খুঁজুন