শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী • প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায় • ভারতের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি • এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে • চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে • ঢাকায় বসছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর
দেশের খবর মোরেলগঞ্জে স্কাউটস কমিশনার নির্বাচিত হলেন হোসনে আরা হাসি

মোরেলগঞ্জে স্কাউটস কমিশনার নির্বাচিত হলেন হোসনে আরা হাসি

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক : 

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ৯ম ত্রৈ-বার্ষিক কাউন্সিল নির্বাচনে কমিশনার পদে ৩ বছরের জন্য নির্বাচিত হলেন সাবেক প্রধান শিক্ষক হোসনে আরা হাসি।

সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কাব লিডার, মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের ৯শ’ ৭ জন ভোটারের মধ্যে ৭৫১ জন ভোটার ভোট প্রদান করেন।    

কমিশনার পদে প্রতিদ্বন্দী দুইজন প্রার্থীর মধ্যে হোসনে আরা হাসি চেয়ার প্রতিকে ৫৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রধান শিক্ষক রেহানা পারভীন রিয়া ১৬৩ ভোট পেয়েছেন। স্কাউটস কাউন্সিল ২০২২ এ নির্বাচনে প্রধান নির্বাচন অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল, রিটানিং অফিসার ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস।

বিজয়ী কমিশনার হোসনে আরা হাসি নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, উপজেলা স্কাউটস  কমিশনার পদে অনেক ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করায় সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একজন স্কাউটস সদস্য হিসেবে সার্বক্ষনিক আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি। 

খুঁজুন