রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি মোরেলগঞ্জে শোক দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

মোরেলগঞ্জে শোক দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :

  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হোগলাবুনয়িা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনরে উদ্যোগে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আঃ জলিল হওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন হাওলাদার, বিশেষ অতথিরি বক্তব্য রাখনে ইউনয়িন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এইচএম হেমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক সমাজ সেবক অধ্যাপক শামীম আহসান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী পরাগ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাকে সভাপতি শেখ আব্দুল আজিজ, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আকমল হোসেন বাচ্চু, সাবেক ইউপি সদস্য মো. রুহুল আমিন হাওলাদার, যুবলীগ  নেতা সাবের হাওলাদার, ইউনিয়ন যুবলীগ নেতা মো. জিয়াউর রহমান ফরাজী, ছাত্রলীগ সাবেক সভাপতি তানভীর হায়দার জনি প্রমূখ। সভায় বক্তরা বলেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে দলকে সু-সংগঠিত করতে হবে। জামাত-বিএনপির লোক  যেনো আওয়ামী লীগের কোন  নেতার কাঁধে ভর করে সুবিধা নিতে না পারে সে দিকে নজর দেওয়ার জন্য ইউনিয়ন আওয়ামী লীগকে সজাগ থাকার আহবান জানান। আলোচনাসভা শেষে ১৫ ও ২১ আগষ্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয় করা হয়। পরর্বতীতে উপস্থিতি সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। 

খুঁজুন