মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে শত্রুতায় ফলন্ত কলাগাছ কর্তন

মোরেলগঞ্জে শত্রুতায় ফলন্ত কলাগাছ কর্তন

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে এক শিক্ষকের কান্ড জমি শত্রæতায় কৃষক ভাইয়ের ফলন্ত কলাগাছ কর্তন। একের পর এক হয়রানি থানায় মুচলেকা দিয়েও থেমে নেই প্রভাবশালী ওই শিক্ষক।

  জানাগেছে, হোগলাবুনিয়া ইউনিয়নের বড় বাদুরা গ্রামের কৃষক মো. মোয়াজ্জেম হাওলাদারের পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের জন্য অপন সহোদর শিক্ষক হাওলাদার মোস্তফা মাহমুদ লোকজন নিয়ে শুক্রবার কৃষক মোয়াজ্জেমের বাড়িতে হামলা চালিয়ে ২০/২৫টি ফলন্ত কলাগাছ কেটে ফেলে রেখে যায়। এতে ওই কৃষকের প্রায় ১৫ হাজার ক্ষতিস্বাধন করেছে হামলাকারিরা।

ক্ষতিগ্রস্ত কৃষক মোয়াজ্জেম হাওলাদার কান্নাজড়িত কন্ঠে বলেন, ২০০৭ সাল থেকে পিতার দেওয়া পারিবারিক বন্টননামা অনুযায়ী ২৫শতক পৈত্রিক সম্পত্তি ও নিজের ক্রয়কৃত ৭ শতক মোট ৩২ শতক জমিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে।  পিতার বাকি জমিতে অন্য ভাইয়েরা নিজ নিজ ভোগ দখল করছে। তার পরেও একের পর এক হয়রানি করছে তাকে।

তারই আপন ভাই গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাওলাদার মোস্তফা মাহমুদ গত বছরেও কৃষকের ওই বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিস্বাধন করে। এ ঘটনায় তখন থানায় অভিযোগ দিলেও মুচলেকা দিয়েও ক্ষ্যান্ত হয়নি ওই শিক্ষক। আবারও হামলা চালিয়ে গাছ কর্তন করেছে।

ইতোপূর্বে পারিবারিক জমি নিয়ে মোকাম মোরেলগঞ্জ বিজ্ঞ সহকারি জজ আদালত বাগেরহাট মোয়াজ্জেম হাওলাদার বাদি হয়ে ১৮৪/১৮ মামলা দায়ের করেছেন। সে মামলাটি এখন চলমান বিচার সম্পন্নের পথে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক। তিনি গাছ কর্তনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি। এ বিষয়ে হাওলাদার মোস্তফা মাহমুদ বলেন, তিনি তার নিজ জমির গাছ কেটেছেন। অন্য কারোর জমির গাছ কর্তন করেননি। 

খুঁজুন