সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মোরেলগঞ্জে ইয়াবা গাজাসহ যুবক গ্রেফতার

মোরেলগঞ্জে ইয়াবা গাজাসহ যুবক গ্রেফতার

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক বাগেরহাটঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ হরিচাদ পোদ্দার ধলু ওরফে ধলু  পোদ্দার নামে এক যুবককে  গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ তাকে তেতুলবাড়িয়া এলাকা থেকে ৩০পিচ ইয়াবাসহ আটক করে। পরে কৃষিব্যাংক সংলগ্ন তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫শ' গ্রাম গাঁজা উদ্ধার করে।

 পৌর শহরের মৃত. প্রফুল্ল পোদ্দারের ছেলে ধলু পোদ্দার মোরেলগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির পৌর শাখার সাধারণ সম্পাদক। সে ছাত্রলীগ থেকে মোরেলগঞ্জ এসএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ছিল।

এ সম্পর্কে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ধলু পোদ্দার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এমন সংবাদের ভিত্তিতে পুলিশের লোকজন তাকে অনুস্মরণ করছিল। গতরাতে সে ইয়াবার একটি চালান পৌছে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। পরে তার ঘরে আধা কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

খুঁজুন