বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
রাজনীতি মোরেলগঞ্জের বহরবুনিয়ায় কৃষকলীগের বিক্ষোভ

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় কৃষকলীগের বিক্ষোভ

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক  : 

বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নের কৃষক লীগের অর্ধশতাধিক ফেস্টুন ব্যানার ছিড়ে ফেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন কৃষক লীগের নেতাকর্মীরা।

 শুক্রবার বেলা ১২টায় স্থানীয় ফুলহাতা বাজারে কৃষকলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাব্য রাখেন বহরবুনিয়া ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক ফকির রেজাউল করিম, সদস্য সচিব এইচএম রোকনুজ্জামান, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা রিয়াদুল ইসলাম ফকির প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইউনিয়ন কৃষকলীগের নবগঠিত কমিটির বিভিন্ন স্থানের অর্ধশতাধিক ফেস্টুন ব্যানার রাতের আধারে জামায়াত-বিএনপির দোষরা ছিড়ে কেটে নদীতে ফেলে দেয়।

ফেস্টুন ব্যানারে জাতীর জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, শেখ হেলাল উদ্দিন ও স্থানীয় সংসদ সদস্যর ছবি সম্বলিত এ ফেস্টুনগুলো ছিড়ে ফেলে দেয়। এ ঘটনায় প্রশাসনের প্রতি দুষ্কৃতকারিদের খুজে বের করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা। 

খুঁজুন