রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা মোস্তাফিজের ভক্ত ব্রিটিশ হাইকমিশনার

মোস্তাফিজের ভক্ত ব্রিটিশ হাইকমিশনার

ইয়াশফি রহমান :  মোস্তাফিজুর রহমানের দেখা পেয়ে অভিভূত ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জাভেদ প্যাটেল। ক্রিকেটকে ভালোবাসা এই কূটনৈতিক মোস্তাফিজের ভক্ত। তাইতো সন্তানদের নিয়ে ঘুরে গেছেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শনিবার (২৩ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে জাভেদ মিরপুরে আসেন। সময় কাটান মোস্তাফিজের সঙ্গে। দেখা পেয়েছেন মুশফিকুর রহিমেরও। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জাভেদ। এ সময় তিনি জানান, বাংলাদেশের একটি ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছেন।

মোস্তাফিজের ভক্ত জাভেদ বলেন, ‘আমরা মোস্তাফিজের সঙ্গে দেখা করেছি। তার অনেক বড় ভক্ত আমি। সে দিক থেকে তার সঙ্গে দেখা হওয়াটা আমার ছেলের জন্যও দারুণ কিছু। আমি বাংলাদেশে একটা ম্যাচ দেখতে সত্যি মুখিয়ে আছি। এই বছর আমার সে সুযোগ আছে। একটু আগে মুশফিকের সঙ্গেও আমাদের দেখা হয়েছে। বেশ ভালো লাগছে।’

জাভেদ বর্তমানে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার হিসেবে যুক্ত আছেন। ২০২০ সালে ঢাকায় আসেন তিনি। ডেপুটি হাইকমিশনার হিসেবে কাজ শুরু করলেও বর্তমানে হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।

জাভেদ বলেন, ‘আমি ক্রিকেটের অনেক বড় ভক্ত। বাংলাদেশে এসেছি ২০২০ সালে। আর এখানে নেমেই আমি চিন্তা করেছিলাম একটা ক্রিকেট ম্যাচ দেখবো মাঠে বসে। কিন্তু কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। তবে আজ এখানে আসতে পেরে আমি দারুণ আনন্দিত। আর সঙ্গে করে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি যে প্রথম বাংলাদেশে এসেছে।’

বিসিবিকেও আথিতেয়তার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি জাভেদ। ‘ক্রিকেটের বড় একজন ভক্ত হিসেবে এখানে এসে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে দেখা করা এবং মাঠের বাইরে বিহাইন্ড দ্য সিনে কি হয় সেসব দেখে ভালো কিছু সময় কাটিয়েছে সে। আমি খুব আনন্দিত এবং বিসিবির প্রতি কৃতজ্ঞ আমাকে আজ আতিথেয়তা দেওয়ার জন্য।

খুঁজুন