সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মৌখিক পরীক্ষায় এসে ধরা খেল পরীক্ষার্থী

মৌখিক পরীক্ষায় এসে ধরা খেল পরীক্ষার্থী

পঞ্চগড় প্রতিনিধি ঃ 

পঞ্চগড়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে স্বপন সেন (২৯) নামে এক পরীক্ষার্থী আটক। 

আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরিক্ষা দিতে এসে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আটককৃত পরিক্ষার্থী স্বপন সেন জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙলগাও এলাকার কমলা কান্ত সেনের ছেলে। 

পুলিশ ও জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ বোর্ড সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাঃ বিদ্যাঃ শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।এসময় লিখিত পরিক্ষায় পক্সির মাধ্যমে উর্ত্তীর্ণ হওয়ার পর স্বপন সেন মৌখিক পরীক্ষা দিতে আসলে তাকে বাংলায় লিখতে বলে নিয়োগ বোর্ড৷ এসময় স্বপ্ননের হাতের লেখার সাথে লিখিত পরীক্ষার হাতের লেখার অমিল পাওয়ায় নিয়োগ বোর্ডের সন্দেহ হয়। এবং পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা প্রক্সির মাধ্যমে অন্যের দ্বারা পরিক্ষা দিয়োছিল, এবং এজন্য সে মোটা অংকের টাকাও লেনদেন করে বলে স্বীকার করেন, পরে  তাকে আটক করে সদর থানার পুলিশকে হাতে সোপর্দ করা হয়। 

উল্লেখ্য  চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ইংরেজী এবং বাংলায় কয়েক লাইন হাতে লেখার কথা বলা হয়। এবং  নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়াসহ যে কোন অনিয়ম ঠেকাতে লিখিত পরীক্ষায় উত্তীর্নদের কাগজপত্র জমা নেওয়া এবং মৌখিক পরীক্ষাতেও একই ভাবে লেখতে বলা হয়। এই প্রক্রিয়ায় নিয়োগের মৌখিক পরীক্ষায় বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসকের কাছে জালিয়াতির ঘটনাটি ধরা পরে। এর আগেও একই অপরাধের দায়ে ৪ পরীক্ষার্থীকে আটক করে৷

এদিকে বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় প্রশাসক (ডিসি) মো. জহুরুল ইসলাম বলেন, মৌখিক পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থীকে বাংলায় লিখতে বললে তার লিখিত পরীক্ষার খাতায় লেখার সাথে অমিল পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অন্যের মধ্যামে পরীক্ষা দেয়ার কথা স্বীকার করে৷ 

এবিষয়ে সদর থানার ওসি জানান, নিয়োগ বোর্ডে লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ওই পরীক্ষার্থীকে নিয়োগ বোর্ড পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। 

খুঁজুন