শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী • প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায় • ভারতের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি • এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে • চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে • ঢাকায় বসছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর
দেশের খবর মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ মঙ্গলবার (৬ই ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকাল ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর উপস্থাপনায় কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোকপাত করা হয়।

একই অনুষ্ঠানে গত ডিসেম্বর মাসের পারফর্মেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের কাজের মূল্যায়ন হিসেবে পুরস্কৃত করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। 

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার শিপু কুমার দাস, শ্রেষ্ঠ সার্জেন্ট সদর ট্রাফিকের কমলেশ বিশ্বাস, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী সদর মডেল থানার অফিসার এএসআই মোঃ রানা মিয়া নির্বাচিত।

এছাড়া চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য কুলাউড়া থানার এসআই মোহাম্মদ ছাদেক মিয়াকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে। 

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার(কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন