মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর মুক্ত চিন্তার নাগরিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ

মুক্ত চিন্তার নাগরিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধিঃ

লালমনিরহাটে মুক্ত চিন্তার নাগরিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ হয়েছে।  সারাদেশের ছিন্নমূল ও ঝরে পড়া মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে এই অসাম্প্রদায়িক, অরাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনটি আত্মপ্রকাশ করেছে।  লালমনিরহাট জেলার পরিচ্ছন্ন সাংবাদিক, সংস্কৃতিজন ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি উত্তম রায়ের প্রস্তাবে উপস্থিত সকলের  সম্মতি ক্রমে  লালমনিরহাট পৌরসভার কার্জীটারি মিলন কফি হাউজে বৃহস্পতিবার রাত সোয়া দশটায় ১৭ সদস্যের আহবায়ক কমিটি করে আত্মপ্রকাশ করেছে।  এসময় উত্তম রায়ের সভাপতিত্বে সবার সম্মতি ক্রমে মোঃ রুহুল আমিন মুন্সিকে আহবায়ক,সুজিত চন্দ্র সরকারকে যুগ্ম আহবায়ক ও মোঃ রুহুল আমিন মুন্সিকে আহবায়ক, সুজিত চন্দ্র সরকারকে যুগ্ম আহবায়ক ও রশিদুল ইসলাম রিপনকে  সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট মুক্ত চিন্তার নাগরিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে । এই সংগঠনটি সম্পূর্ণরুপে অরাজনৈতিক,সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন। এসময় আরও উপস্থিত ছিলেন,মোঃ শামীম হোসেন,নিপেন কার্জী ( অবঃ পুলিশ সদস্য), আব্দুল হাই, হরেকৃষ্ণ মোহন্ত, মিলন রায়,সুমন চন্দ্র,জয়ন্ত,রবিউল ইসলাম,মিলন মোহন্ত, হরিচন্দ্র চন্দ্র ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

খুঁজুন