রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে ৭৫ লাখ টাকা ছাড় মন্ত্রণালয়ের

মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে ৭৫ লাখ টাকা ছাড় মন্ত্রণালয়ের

 বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান কার্যক্রম বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৫ লাখ টাকা ছাড়ের অনুমোদন দিয়েছে সরকার।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোববার (২৩ আগস্ট) জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব ডা. মু. আসাদুজ্জামান।

চিঠিতে বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান’ শীর্ষক কার্যক্রমের জন্য ২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দকৃত অর্থের মধ্যে অনুদান খাত থেকে ৭৫ লাখ টাকা ছাড় করা হয়েছে।

ছাড় করা অর্থ ব্যবহারে কয়েকটি শর্ত দিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রশিক্ষণ সমিতির তালিকার তথ্য হালনাগাদ করে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের মধ্যে সুষ্ঠুভাবে অর্থ বিতরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া কার্যক্রমের অর্থ যথাযথভাবে ব্যবহার এবং প্রযোজ্য সব আর্থিক বিধি-বিধান অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। ছাড় করা অর্থ এফডিআরকৃত ব্যাংকে জমা রাখার শর্তও দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ জুন ২০২৭ তারিখের মধ্যে ছাড় করা অর্থের ব্যয় ও কার্যক্রমের অগ্রগতি, অব্যয়িত অর্থের পরিমাণ এবং ব্যাংক স্থিতি উল্লেখ করে প্রত্যয়ন ও ব্যাখ্যাসহ বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

ছাড় করা ৭৫ লাখ টাকা উত্তোলন ও নির্ধারিত খাতে ব্যয়ের জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকা কার্যালয় থেকে অর্থ উত্তোলন করে নির্ধারিত খাতে ব্যয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

খুঁজুন