বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা মুকুট নিয়ে আজ ফিরছে বাঘিনীরা

মুকুট নিয়ে আজ ফিরছে বাঘিনীরা

সব অপেক্ষার অবসান ঘটছে। হিমালয়ের দেশ থেকে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশ নারী ফুটবল দল।  দুপুরে ট্রফি নিয়ে ঢাকায় পা রাখবেন সাফজয়ী লাল-সবুজের মেয়েরা।

সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে ছাদখোলা বাসে ঘরে ফিরতে চেয়েছেন বাংলাদেশ নারী ফুটবলাররা। তাঁদের সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। সাফজয়ী মেয়েদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বুধবার কাঠমান্ডু থেকে স্থানীয় সময় দুপুর ১২টায় বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় রওনা হবে বাংলাদেশ নারী দল। দুপুর দেড়টা নাগাদ ঢাকায় পা রাখবেন সাবিনারা।

ঢাকায় পা রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা পাবেন চ্যাম্পিয়ন মেয়েরা। এরপর সেখানে তাদের ফেরার জন্য অপেক্ষায় থাকবে ছাদখোলা বাস। যাতে চড়ে বাফুফে ভবনে ফিরবেন সানজিদা-কৃষ্ণারা।

বিমানবন্দর থেকে সাবিনাদের বাস এয়ারপোর্ট, কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয় সরণি ফ্লাইওভার, তেজগাঁও, মগবাজার হয়ে মৌচাক-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে। এরপর সেখানে মতিঝিলে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন।

খুঁজুন