রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
স্বাস্থ্য ও চিকিৎসা মুন্সীগঞ্জে ২৭৫৮৭০ জনকে ওরাল টিকার ২য় ডোজ খাওয়ানো হবে

মুন্সীগঞ্জে ২৭৫৮৭০ জনকে ওরাল টিকার ২য় ডোজ খাওয়ানো হবে

দেশব্যাপী ওরাল কলেরা টিকার দ্বিতীয় ডোজ খাওয়ানোর অংশ হিসেবে মুন্সীগঞ্জেও গতকাল থেকে শুরু হয়েছে টিকা খাওয়ানো।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় ২৭৫৮৭০ জনকে ওরাল টিকার ২য় ডোজ খাওয়ানো হবে। ১ থেকে ১৮ বছরের মধ্যে প্রথম ডোজ গ্রহণকারী সবাইকে এ টিকা খাওয়ানো হবে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে এ কলেরা টিকা খাওয়ানো শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এ টিকা খাওয়ানো কার্যক্রম। 

ইপিআই সুপাররেনডেন্ট মো. আরিফুল রহমান জানান, সদর উপজেলার ২৪০ টি অস্থায়ী ইপিআই কেন্দ্র এবং বিভিন্ন বিদ্যালয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত একযোগে শিক্ষার্থীদের কলেরা টিকা খাওয়ানো হবে। 

তিনি আরও জানান, যারা প্রথম ডোজ খেয়েছেন তারা দ্বিতীয় ডোজ টিকা খাবেন। জেলায় প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা ২৭৫৮৭০ জন।

খুঁজুন