বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
খেলাধুলা ম্যানইউ ছাড়তে চান রোনালদো

ম্যানইউ ছাড়তে চান রোনালদো

ইয়াশফি রহমান :  রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। ক্লাবকে পোঁছে দিয়েছেন অনন্য উচ্ছতায়। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন দলটাকে লিগসেরা করার লক্ষ্য নিয়ে। কিন্তু পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই উইঙ্গার থাকার পরেও ম্যানইউ লিগ শেষ করেছে ছয় নম্বরে থেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করার পরেও দলকে চ্যাম্পিয়নস লিগে তুলতে পারেননি রোনালদো।

রোনালদো বুঝেছিলেন, ইউনাইটেডকে ম্যানচেস্টার সিটি বা লিভারপুলের কাতারে তোলার জন্য শুধু তার গোল নয়, আরও অনেক কিছুরই দরকার। দরকার নতুন খেলোয়াড়ের। তবে সে লক্ষ্যেও যেহেতু ইউনাইটেডের তেমন কোনো অগ্রগতি নেই, রোনালদো যেন অধৈর্য্যই হয়ে পড়েছেন। ইউনাইটেডে এক বছর থেকেই অধৈর্য্য হয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ব্রিটিশ গণমাধ্যম টাইমস ও দ্য অ্যাথলেটিক জানিয়েছে এই বোমা ফাটানো সংবাদ। রোনালদো নাকি ইউনাইটেডের কর্তাব্যক্তিদের জানিয়েছেন, তার জন্য কোনো ক্লাব যদি ইউনাইটেডের কাছে উপযুক্ত প্রস্তাব পাঠায়, তাকে যেন বিক্রি করে দেওয়া হয়।

গত মৌসুমে জুভেন্টাস থেকে ইউনাইটেডে নাম লেখানো রোনালদোর চুক্তিতে আরও এক বছর বাকি আছে। রোনালদো বিক্রির জন্য নন, এর আগে ইউনাইটেড বিভিন্ন ভাবে এই অত্থ্য সবাইকে জানালেও, রোনালদোর ক্লাব ছাড়ার ইচ্ছা সে অবস্থান থেকে ইউনাইটেডকে সরে আসতে বাধ্য করতে পারে।

দ্য অ্যাথলেটিক বলছে, আপাতত রোনালদোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে নাপোলি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো। পিএসজির কোনো আগ্রহ নেই রোনালদোর ব্যাপারে।

খুঁজুন