রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বাজেট ঘোষণা

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন রাজস্ব ও উন্নয়নসহ প্রায় ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার দুপুরে আলী আহাম্মদ চুনকা নগর সিটি পাঠাগার মিলনায়তনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এই বাজেট ঘোষণা করেন। এসময় নগরীর বিশিষ্ট জন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বাজেট  ঘোষণা শেষে নাগরিক ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মেয়র আইভী।

মেয়র আইভী বলেন, করোনা মহামারির কারণে গত অর্থবছরের চেয়ে  চলতি অর্থ বছরে এক শত কোটি টাকা বাজেট কম ধরা হয়েছে। মেয়র বলেন, প্রস্তাবিত বাজেটের মোট ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত থাকবে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার১৫৯ টাকা।

মেয়র আইভী জানান, বিশেষ বরাদ্দ রাখা হয়েছে রাস্তা, ড্রেন ব্রীজ, কালভর্ট নির্মাণ, বৃক্ষ রোপন, দারিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা,জরুরি ত্রাণ, তথ্য-প্রযুক্তি, দশিক্ষা,স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীারণ, মশক নিধন,বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকিকরণ, খেলাধূলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, স্ট্রীট লাইট স্থাপন ও সুপেয় পানি সরবরাহ।

খুঁজুন