রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত

বুলবুল আহমেদ সোহেল ঃ

করোনার মহামারি স্বাস্থ্যবিধির উপর নজর রেখে দুই বছর পর নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। নগরীর চাষাঢ়া রাম কৃষ্ণ মিশন আশ্রমে সোমবার বেলা এগারটা থেকে শুরু হওয়া কুমারী পূজায় হিন্দু সম্প্রদায়ের শত শত পূণ্যার্থী অংশগ্রহণ করেন। বৃষ্টি উপেক্ষা করেই পূণ্যার্থীরা রামকৃষ্ণ মিশন আশ্রমে আসতে শুরু করে। প্রদ্বীপ জ্বেলে শঙ্খ বাজিয়ে উলুধ্বণি দিয়ে সাত বছর বয়সী এক শিশুকে দেবীর আসনে বসিয়ে তাঁরচরণে প্রণাম করে পূজো করা হয়। মন্ত্র পাঠের মধ্যদিয়ে পূণ্যার্থীরা করজোরে দেবীর কাছে শান্তি কামনা করেন।

এবার কুমারী দেবীরূপে মন্ডপে অধিষ্ঠিত হয় দেওভোগ ভূইঁয়ারবাগ এলাকর বিদ্যা নিকেতন হাই স্কুলের প্রথম শ্রেনীর ছাত্রী মিষ্টু চক্রবর্ত্তী। মিষ্টু চক্রবর্ত্তী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৪ নম্বর ওয়ার্ডের দেওভোগ এলাকার দিপঙ্কর চক্রবর্ত্তী ও সম্পা রাণী চক্রবর্ত্তী’র কন্যা। শাস্ত্র মতে, প্রতিটি মেয়ের মাঝে মা বিরাজমান। সেটা জেনে কুমারী পূজা করা হয়।  শিশুদের মাধ্য থেকেই ভগমান আর্ভিবুত হয়। তাই শিশুদের মন নিস্পাপ বলে পুজা করা হয়।

খুঁজুন