রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর নারায়ণগঞ্জে সংঘবদ্ধ ডাকাত দলের ৭জন গ্রেফতার

নারায়ণগঞ্জে সংঘবদ্ধ ডাকাত দলের ৭জন গ্রেফতার

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ সংঘবদ্ধ ডাকাত দলের ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে মাসদাইর খানকা শরীফ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতির টের পেয়ে আরো ৭/৮ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলঃ কামাল  হোসেন, রাকিব, সাব্বির,শাকিল, হারুন ও ফয়সাল। দুপুরে ফতুল্লা মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) নাজমুল হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গাবতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃিত একটি খেলনার পিস্তল, দুটি সুইচ গিয়ার, ছুরি ও রশি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় হত্যা,ডাকাতি, ছিনতাই, চুরি সহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবত সড়কে অটোরিক্সা থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুট করে নিয়ে যায়।

খুঁজুন