বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
রাজনীতি নারায়ণগঞ্জের বিএনপির মশাল মিছিল ; ককটেল বিস্ফোরণ ; আটক -৪

নারায়ণগঞ্জের বিএনপির মশাল মিছিল ; ককটেল বিস্ফোরণ ; আটক -৪

বুলবুল আহমেদ সোহেল ঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জের তিনটি স্থানে একযোগে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এসময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টিসহ টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, রাত ৭ টার দিকে নগরীর বঙ্গবন্ধু সড়কের চাষাড়া এলাকায় পপুলারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও মাদানীনগর এলাকার বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মশাল মিছিল শেষে সড়কে টায়ার জালিয়ে অগ্নিসংযোগ করে। রাত আটটার দিকে সদর উপজেলার ফতুল্লার কমর আলী স্কুলের সামনে ও শিবুমার্কেট এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। 

নারায়ণগঞ্জ সদরমডেল থানার ওসি আনিচুর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। 

এ ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, মশাল মিছিলকারীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে সবাইকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় তিনটি থানায় নাশকতার মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

খুঁজুন