সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নারায়ণগঞ্জের ফতুল্লায় হোসিয়ারী শ্রমিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় হোসিয়ারী শ্রমিককে কুপিয়ে হত্যা

বুলবুল আহমেদ সোহেল ; নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতা ও মাদক বিক্রি না করায় মেহেদী হাসান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত ১১টায় পশ্চিম দেওভোগ হাজীর বাগান এলাকায় এ ঘটনায় ঘটে। সে ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে ও পেশায় হোসিয়ারি কারখানার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে মেহেদী এসময় কয়েকজন যুবক এসে তাকে ডেকে পাশের একটি মাঠে নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের স্বজনরা জানান, পূর্বশত্রুতা ও মাদক বিক্রি না করায় মেহেদীকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করে। মৃতুর আগে মাদক ব্যবসায়ী ওমর, মাইকেল ও সবুজ তাকে প্রায় হত্যার হুমকি দিতো বলে জানিয়ে ছিলেন পরিবারকে। হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।

ফতুল্লা থানার উপ-পরিদর্শক আবু হানিফ জানান, মেহেদী নামে এক যুবকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। হত্যার সাথে  জড়িতদের শনাক্ত করে গ্রেফতারর জন্য পুলিশের অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে ।

খুঁজুন