রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও প্রতিপক্ষের কাছে পাত্তাই পেল না সালমা-জাহানারারা।

নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১০৭ রানে হারে বাংলাদেশ। এবার বাঘিনীদের রানে নয়, ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ২৭ ওভারে নেমে আসে। ব্যাট হাতে খারাপ খেলেনি সালমার দল।  ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান জমা করে তারা।  দুই ওপেনার ফারজানা হক (৫২) আর শামীমা সুলতানার (৩৩)  ব্যাটে চড়ে ১৪০ তোলে বাংলাদেশ।উদ্বোধনী জুটির পর আর কেউ-ই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। 

নিউজিল্যান্ডের পক্ষে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন অ্যামি স্যাটারদওয়েট। একটি করে উইকেট নিয়েছেন ফ্রান্সের ম্যাকি ও হ্যালি জ্যানসেন।১৪১ রানের তাড়ায় ঝড়ের বেগে রান তুলেন নিউজিল্যান্ডের দুই ব্যাটার।

২০ ওভারে ১৪৪ তুলে ফেলা নিউজিল্যান্ড হেসেখেলে ম্যাচটা জিতে গেল ৯ উইকেটেই।ব্যাট হাতে ওয়ানডাউনে নেমে বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন কিউই ব্যাটার সুজি বেটস। ৬৮ বলে ৮টা চারের সাহায্যে ৭৯ রান করেন তিনি।  এরইসঙ্গে নারী বিশ্বকাপে এক হাজার রান হয়ে গেল ডানহাতি এই ব্যাটারের।  ২১ ইনিংসে এ রান জমা করেছেন তিনি। এতে বিশ্বরেকর্ডও হলো তার। তার চেয়ে দ্রুতগতিতে বিশ্বকাপে আর কেউ হাজার রান তুলতে পারেননি। 



বিডি/টুডেইস/নিউজ

খুঁজুন