সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নারী দিয়ে ছবি তুলে চাঁদা দাবির ঘটনায় দু’জন আটক।

নারী দিয়ে ছবি তুলে চাঁদা দাবির ঘটনায় দু’জন আটক।

সুমন হোসেনঃ সন্ধ্যা রাতে বাড়ীর পাশ থেকে মৎস্য ব্যবসায়ী শাহাজাহান আলীকে (৬৭) অপহরণ করে পাট ক্ষেতে নিয়ে এক নারীর সাথে অশালীন ছবি তুলে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের ঘটনায় পুলিশ আলামিন (২১) ও মমিনুর রহমানকে (২৩) আটক করেছে। ঘটনার পর থেকে নারীসহ তিন জন পলাতক রয়েছে।

এ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা রাতে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামের বিলপাড়ায়।মামলার বাদী শাহাজাহান আলী জানান,পাতিবিলা গ্রামের মৎস্য ব্যবসায়ী শাহাজাহান আলীকে সোমবার সন্ধ্যা রাতে পাতিবিলা গ্রামের জহিরুল ইসলাম,মমিনুর রহমান,আলামিন,কাওছার আলী অপহরণ করে পাতিবিলা পাড়ার একটি পাট ক্ষেতে নিয়ে যায়। সেখানে আগে থেকে নিয়ে রাখা এক নারীকে দিয়ে উলুঙ্গ ছবি তুলে ও ভিডিও ধারণ করে। পরে শাহাজাহান আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি এক টাকা দিতে রাজি না হওয়ার কথা বললে তারা শেষে ৪ লাখ দাবি করে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, পাতিবিলা গ্রামের মৎস্য ব্যবসায়ী শাহাজাহান আলীকে সোমবার সন্ধ্যা রাতে পাতিবিলা গ্রামের জহিরুল ইসলাম,মমিনুর রহমান,আলামিন,কাওছার আলী অপহরণ করে পাতিবিলা পাড়ার একটি পাট ক্ষেতে নিয়ে যায়। সেখানে আগে থেকে নিয়ে রাখা এক নারীকে দিয়ে উলুঙ্গ ছবি তুলে ও ভিডিও ধারণ করে। এঘটনায় আলামিন ও মমিনুর রহমানকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

আটক কৃতদেরকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

খুঁজুন