সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নারী পাচারকারী চক্রের ৬ জন আটক

নারী পাচারকারী চক্রের ৬ জন আটক

বুলবুল আহমেদ সোহেলে, নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নারী পাচার চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল, ডেবিট কার্ড ও টাকা রাখার ব্যাগ জব্দ করা হয়। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে মিজমিজি বাতানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- ঝুমা আক্তার (২৮), শারমিন আক্তার (২৯), রিনা (৩৫), শাহজামাল (৪০), রাবেয়া আক্তার (২৭) ও কমলি খাতুন সিমা (৩২)।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা বলেন, একদল মানবপাচারকারী সদস্য নারীকে বিউটি পার্লারে কাজ জোগাড় করে দেওয়ার কথা বলে যশোর বেনাপোল বর্ডারে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে পার্শ্ববর্তী দেশে কাঁটাতারের বেড়া অতিক্রম করে যাওয়ার জন্য বললে তিনি বুঝতে পারেন তাকে পাচার করা হচ্ছে। মেয়েটি যেতে রাজি না হলে পাচারকারীরা তাকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে মেয়েটি কৌশলে পালিয়ে বাসে যশোর থেকে নারায়ণগঞ্জ আসে।

তানভীর মাহমুদ পাশা আরও বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে নারী পাচারকারী চক্রের সদস্যদের আটক কররা হযা। এ সময় আরও দুই নারীকেও উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে সহজ-সরল অভাবী নারীদের বিউটি পার্লারে কাজ দেওয়ার মতো উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

খুঁজুন