মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা
মহানগর নারী-শিশুসহ ৪ জনের মরদেহ বুড়িগঙ্গা থেকে উদ্ধার

নারী-শিশুসহ ৪ জনের মরদেহ বুড়িগঙ্গা থেকে উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে নারী শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নদীর পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ৩ বছরের এক শিশু, দুই নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেরানীগঞ্জে মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে এর ২০ গজ দূরে বুড়িগঙ্গা নদীর জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে একজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা জানান, বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে ভাসমান অবস্থায় প্রথমে ৩০ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর গলায় কালো রঙের বোরকা পেঁচানো ও পরনে গোলাপি রঙের সেলোয়ার-কামিজ ছিল। ওই নারীর মরদেহ উদ্ধারের এক ঘণ্টা পরে একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো ৩ বছরের এক ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে কেরানীগঞ্জের বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর মো. মোক্তার হোসেন জানান, রাত সাড়ে ৭টায় কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে ৪০ বছরের এক পুরুষ ও ৩০ বছরের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা পুরুষের পরনে কালো প্যান্ট ও চেক ফুল শার্ট রয়েছে। নারীর পরনে রয়েছে ছাই রঙের গেঞ্জি ও লাল রঙের সেলোয়ার। তাদের শরীরে আঘাতের সামান্য চিহ্ন রয়েছে।

খুঁজুন