জেলার চলনবিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকা মূল্যমানের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ শেষে ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সিংড়া উপজেলার নেঙ্গুইন এলাকায় চলনবিলে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
অভিযানকালে ৬৯ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম জানান, চলনবিলে দেশীয় মাছের সুরক্ষা প্রদান এবং জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
নাটোরে চলনবিলে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস
নাটোরে চলনবিলে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস
জেলার চলনবিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকা মূল্যমানের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ শেষে ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার সিংড়া উপজেলার নেঙ্গুইন এলাকায় চলনবিলে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম। অভিযানকালে ৬৯ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম জানান, চলনবিলে দেশীয় মাছের সুরক্ষা প্রদান এবং জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত