সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নবনিয়োগপ্রাপ্ত ১৮২ চিকিৎসকের যোগদান জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আগামী অর্থবছরে ৮ বিভাগীয় ক্যান্সার হাসপাতাল চালুর আশাবাদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর টেকসই উন্নয়নে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য জরুরি: পরিবেশমন্ত্রী পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হতে পারে: ধর্মমন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী করা হবে কোম্পানি আইন : বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর নিম্নমানের শিশু খাদ্যসহ নানা অনিয়ম, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ডিএমপি মতিঝিল বিভাগের অভিযানে ৭৫ জন গ্রেফতার
দেশের খবর নাটোরে অভ্যন্তরীণ জলাশয়ে দুই টন মাছের পোনা অবমুক্তকরণ শুরু

নাটোরে অভ্যন্তরীণ জলাশয়ে দুই টন মাছের পোনা অবমুক্তকরণ শুরু

জেলার সাতটি উপজেলার অভ্যন্তরীণ জলাশয়ে চলতি মৌসুমে প্রায় দুই টন মাছের পোনা অবমুক্ত করছে জেলা মৎস্য বিভাগ।

জেলা মৎস্য বিভাগের উদ্যোগে ও রাজস্ব খাতের আওতায় আজ রোববার নাটোর পুলিশ লাইন্স পুকুরে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করেন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা মৎস্য কর্মকতা মো. ওমর আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম।

পুলিশ সুপার বলেন, সকল জলাশয়গুলো পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় নিয়ে আসা হলে দেশে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করা খুব সহজেই সম্ভব হবে।

জেলা মৎস্য কর্মকর্তা বাসসকে বলেন, জেলা মৎস্য বিভাগের নেয়া উদ্যোগের ধারাবাহিকতায় অভ্যন্তরীণ জলাশয়ে চলতি অর্থ বছরে অবমুক্ত করা হচ্ছে এসব পোনা। এ উদ্যোগ আগামীতে মানুষের আমিষের চাহিদা পূরণ করবে। গড়ে উঠবে বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি।

খুঁজুন