বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
নেত্রকোনায় বজ্রপাতে ১ জেলের মৃত্যু, আহত ৩ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাস বিমানবন্দর আগামী ১ সেপ্টেম্বর পুনরায় চালু হবে যুক্তরাষ্ট্রের পণ্যে ১৫ থেকে ৫০ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা কানাডার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতি’র মৃত্যু বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধূলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস প্রসঙ্গে তথ্যমন্ত্রীর নামে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
জাতীয় নেত্রকোনায় বজ্রপাতে ১ জেলের মৃত্যু, আহত ৩

নেত্রকোনায় বজ্রপাতে ১ জেলের মৃত্যু, আহত ৩

জেলার কলমাকান্দা উপজেলার মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে আজ বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

বুধবার ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরাঞ্জন দাসের ছেলে।

আহতরা হলেন-একই গ্রামের জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দিননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতে ৪ জন জেলে একটি নৌকায় করে মহিষাসুরা হাওরে মাছ ধরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে রতন দাস ঘটনাস্থলেই মারা যান এবং নৌকায় থাকা অপর ৩ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বজ্রপাতের তীব্র শব্দে আহতরা কানে কম শুনছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাসস’কে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন