সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বড় বিনিয়োগের পরিকল্পনা ইউজিসির, বাড়ছে পিএইচডি ফেলোশিপ সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম নগরীর প্রত্যেকের বাড়ি-ঘরের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে: কেসিসি প্রশাসক বিএনপি কর্মী মকবুল হত্যা : সাবেক ২ এমপিকে গ্রেফতার দেখালেন আদালত এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার চট্টগ্রামে বিদেশি মদসহ মাদককারবারি আটক কাজী নজরুল ইসলাম চেতনা, সাম্য ও মানবতার কবি : নিতাই রায় সংসদ সচিবের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে ১২৮টি কোম্পানির দর বেড়েছে ১৯২টির কমেছে
জাতীয় নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলার দুর্গাপুর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে নওশাদ (০৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া শিশু নওশাদ দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামের মেহেদী হাসান রাকিবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির উঠানে প্রতিবেশী এক শিশুর সঙ্গে খেলছিল নওশাদ। খেলার একপর্যায়ে সে সবার অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন এবং দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু নওশাদকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

খুঁজুন