জ্বালানি তেলের দাম সেপ্টেম্বর মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যমান মূল্যে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা বহাল থাকবে।
আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ মূল্য কার্যকর হবে।
এর আগে গত ৩১ মে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও নির্ধারিত ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।
সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
জ্বালানি তেলের দাম সেপ্টেম্বর মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যমান মূল্যে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা বহাল থাকবে।
আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ মূল্য কার্যকর হবে। এর আগে গত
৩১ মে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও নির্ধারিত ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত