বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া’র সঙ্গে আজ তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া প্রতিনিধিদলকে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি, কমিটি ব্যবস্থা, আইন প্রনয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে অবহিত করেন।
এসময় সচিব বলেন, সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশে বর্তমানে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার বিরাজমান যেটি জনগনের প্রতিনিধিত্ব করছে। নবীন-প্রবীণ সংসদ-সদস্যদের অংশগ্রহণে বর্তমান সংসদ অনেক বেশি কার্যকর ও জবাবদিহিমূলক হয়েছে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।
সংসদ সচিব বলেন, ১ সেপ্টেম্বর বাংলাদেশের বর্তমান ক্ষমতাশীল দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যাপক অনুষ্ঠানমালার মধ্যেও আইপিইউ-এর জেনারেল সেক্রেটারির বাংলাদেশ সফরকে সংসদ সদস্যগণ গুরুত্বসহকারে বিবেচনা করছেন এবং তার অনুষ্ঠানসমূহে যথাযথ গুরুত্বের সাথে তারা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।
সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ সংসদ সচিবের আলোচনায় সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ আইপিইউ'র একটি কার্যকরী সদস্য এবং আইপিইউ'র সাথে বাংলাদেশের দীর্ঘ দিনের সুসম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরো বেশি সমৃদ্ধ করতে আইপিইউ জাতীয় সংসদের সাথে একযোগে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অ্যন্ডা ফিলিপ এসডিজি বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষÑ বিশেষ করে এআই-এর কার্যকর প্রয়োগ বিষয়ে আইপিইউ-এর নতুন কর্ম-কৌশল সম্পর্কে সংসদ সচিবকে অবহিত করেন। তাঞ্জানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউ-এর আসন্ন সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংসদ সচিবকে অনুরোধ জানান তিনি।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ সচিবের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সংসদ সচিবের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া’র সঙ্গে আজ তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া প্রতিনিধিদলকে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি, কমিটি ব্যবস্থা, আইন প্রনয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে অবহিত করেন। এসময় সচিব বলেন, সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশে বর্তমানে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার বিরাজমান যেটি জনগনের প্রতিনিধিত্ব করছে। নবীন-প্রবীণ সংসদ-সদস্যদের অংশগ্রহণে বর্তমান সংসদ অনেক বেশি
কার্যকর ও জবাবদিহিমূলক হয়েছে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন। সংসদ সচিব বলেন, ১ সেপ্টেম্বর বাংলাদেশের বর্তমান ক্ষমতাশীল দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যাপক অনুষ্ঠানমালার মধ্যেও আইপিইউ-এর জেনারেল সেক্রেটারির বাংলাদেশ সফরকে সংসদ সদস্যগণ গুরুত্বসহকারে বিবেচনা করছেন এবং তার অনুষ্ঠানসমূহে যথাযথ গুরুত্বের সাথে তারা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ সংসদ সচিবের আলোচনায় সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ আইপিইউ'র একটি কার্যকরী সদস্য এবং আইপিইউ'র সাথে
বাংলাদেশের দীর্ঘ দিনের সুসম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরো বেশি সমৃদ্ধ করতে আইপিইউ জাতীয় সংসদের সাথে একযোগে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অ্যন্ডা ফিলিপ এসডিজি বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষÑ বিশেষ করে এআই-এর কার্যকর প্রয়োগ বিষয়ে আইপিইউ-এর নতুন কর্ম-কৌশল সম্পর্কে সংসদ সচিবকে অবহিত করেন। তাঞ্জানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউ-এর আসন্ন সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংসদ সচিবকে অনুরোধ জানান তিনি। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত