জেলার মদন উপজেলায় আজ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে মদন উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে ও মদন উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাছের চারা বিতরণ করা হয়।
নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন ।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
জেলা প্রশাসক বলেন, একটি গাছ শুধু চারপাশের পরিবেশকেই সবুজ করে না বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী তৈরি করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আজকের এই চারাগুলোই আগামী দিনে শিক্ষার্থীদের মতো বড় হয়ে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখবে।
এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নেত্রকোণায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ
নেত্রকোণায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ
জেলার মদন উপজেলায় আজ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে মদন উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে ও মদন উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাছের চারা বিতরণ করা হয়। নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন । মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। জেলা প্রশাসক বলেন, একটি গাছ শুধু চারপাশের
পরিবেশকেই সবুজ করে না বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী তৈরি করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আজকের এই চারাগুলোই আগামী দিনে শিক্ষার্থীদের মতো বড় হয়ে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখবে। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত