শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মাভাবিপ্রবিতে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার জনগণের প্রত্যাশা পূরণে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে: মীর শাহে আলম বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা শুরু করেছেন কেন চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল সুনামগঞ্জে জাতীয় কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে আলোচনা সভা গাছ রোপণের পাশাপাশি এর পরিচর্যায়ও গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী ফেড প্রধানের বক্তব্যে সুদ বাড়ানোর ইঙ্গিতে ডলারের দর বৃদ্ধি কপ-১৭ সম্মেলনে পরিবেশমন্ত্রীর চারটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট
শিক্ষা খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার

খুবিতে ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘ইনোভেটিং ম্যাটার: ফ্রম অ্যাটমিক প্রিসিশন টু গ্লোবাল ইমপ্যাক্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনুর রশীদ খান। 

তিনি বলেন, আজকের তরুণরাই সম্ভাবনাময় বিজ্ঞানী। বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে গবেষণার কোনো বিকল্প নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, মাস্টার্স শেষ করে পিএইচডিতে যাচ্ছেন, যা অত্যন্ত ইতিবাচক দিক। বিশ্বায়নের যুগে প্রতিযোগিতা এখন সারা বিশ্বজুড়ে। তাই নিজেদের বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তার পরিধি বিকশিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো.ইফতেখার শামস।

তিনি ন্যানোটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোলাবরেটিভ রিসার্চসহ গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দেশের গবেষণার অগ্রগতিতে তরুণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, নিজেদের সক্ষমতার ওপর আস্থা এবং গবেষকদের মধ্যে নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি। 

নতুন নতুন আইডিয়া তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জ্ঞানকে শুধু গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে তা সমাজে, সমাজ থেকে শিল্পখাতে এবং শিল্পখাত থেকে দেশের অর্থনীতিতে কাজে লাগাতে হবে। একইসঙ্গে মেধাস্বত্ব, পেটেন্ট ও উদ্ভাবনের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ও রসায়ন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. খায়রুল আমিন। 

এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার, খুলনা ইউনিভার্সিটির সভাপতি মো. শাহরিয়ার সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার মারুফ মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সজিব হোসেন ও মুমতাহিনা।

অনুষ্ঠানে ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

খুঁজুন