সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
পটুয়াখালীতে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেফতার জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস আইকাও'র নেত্রকোণায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক বারটানের প্রশিক্ষণ নিউইয়র্কে সোমবার মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক
স্বাস্থ্য ও চিকিৎসা নেত্রকোণায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক বারটানের প্রশিক্ষণ

নেত্রকোণায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক বারটানের প্রশিক্ষণ

 বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর জেলায় অবস্থিত ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক তিনদিনব্যাপী (২১-২৩ সেপ্টেম্বর) এক প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় বারটান আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণায় এ কর্মশালার উদ্বোধন করা হয়।

বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বারটান জনগণের পুষ্টি স্তর উন্নয়নে ফলিত পুষ্টি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। 

এর ধারাবাহিকতায় এই আয়োজনে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, জীবনচক্রে পুষ্টি, বাংলাদেশের পুষ্টি পরিস্থিতি,অসংক্রামক ব্যাধি, খাদ্য সংরক্ষণ, প্রস্তুতকরণ, বিভিন্ন খাবারের উৎস এবং নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। 

বক্তারা জানান, সুস্বাস্থ্য নিশ্চিতে জনগণের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার বিষয়ে সচেতন হওয়া যেমন জরুরি, তেমনি দরকার সঠিক খাদ্যাভ্যাস ও জীবনাচার।

আজ প্রশিক্ষণের প্রথম দিনের প্রথম সেশনে বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহার খাদ্য ও পুষ্টি, ফলিত পুষ্টি, নিরাপদ খাদ্য, সঠিক উপায়ে খাদ্য নির্বাচন, রান্নার জন্য প্রস্তুতকরণ, খাদ্য সংরক্ষণ, যথানিয়মে পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং মানবদেহে পুষ্টির চাহিদা পূরণে শাকসবজি ও ফলমূলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রশিক্ষণার্থীদের মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

দ্বিতীয় সেশনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম প্রাণিজ আমিষের উৎস, বাংলাদেশের পুষ্টির চাহিদা, দুধের পুষ্টি উপাদান, দুধ ও দুগ্ধজাত পণ্যের উপকারিতা, ডিম ও ডিম প্রক্রিয়াজাতকারী পণ্যের উপকারিতা, বিভিন্ন খাদ্যের বায়োলজিক্যাল ভ্যালু এবং নিরাপদ হাঁসমুরগি ও গবাদিপশু পালনে মূখ্য বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

এ প্রশিক্ষণে কৃষি অফিসের উপসহকারীগণ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, যুব
উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, নির্বাচন অফিসের কর্মকর্তা, সাংবাদিক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী এবং কৃষক-কৃষাণীসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।

কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা মৎস্য অধিদপ্তর এবং বারটানের কর্মকর্তাগণসহ অন্যান্য কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান করবেন।

খুঁজুন