জেলার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার দিকে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের চান্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বান্দনাল গ্রামের মফিজ মিয়ার ছেলে অটোরিকশাচালক ওয়াজিদ মিয়া (৪০) এবং আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৩৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে চান্দপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে তীব্র ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ওয়াজিদ মিয়া ও যাত্রী লিজা আক্তার ঘটনাস্থলেই মারা যান।
এ সময় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ ২ জন নিহত
নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ ২ জন নিহত
জেলার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার দিকে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের চান্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বান্দনাল গ্রামের মফিজ মিয়ার ছেলে অটোরিকশাচালক ওয়াজিদ মিয়া (৪০) এবং আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা
আক্তার (৩৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে চান্দপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে তীব্র ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ওয়াজিদ মিয়া ও যাত্রী লিজা আক্তার ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশায়
থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত