রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি নিহত যুবক যুবদল কর্মী নয়, পুলিশ সুপার নারায়ণগঞ্জ

নিহত যুবক যুবদল কর্মী নয়, পুলিশ সুপার নারায়ণগঞ্জ

বুলবুল আহমেদ সোহেল ঃ


নারায়ণঞ্জগঞ্জের  বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশেল সংর্ঘষের ঘটনায় নিহত  যুবক যুবদলের কর্মী নয় বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল। তার দাবি নিহত যুবক শাওন একটি গ্যারেজে কাজ করে। সে গ্যারেজের কিছু মালামাল ক্রয় করার জন্য শহরে এসেছিলো। তবে সে  গুলিতে  অন্য কোন কিছুর আঘাতে নিহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যর বিষয়টি পুলিশ তদন্ত করছে।  তিনি বলেন,আমি নিহতের পরিবারের সাথে কথা বলেছি, নিহত শাওন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর ভাতিজা । 

বৃহস্প্রতিবার সন্ধ্যায় শহরের খানপুর তিনশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এই দাবি করেন। তিনি বলেন, পুলিশ ল অনুযায়ী কাজ করে। পুলিশ প্রথমে তাদের সড়ক অবরোধ না করার জন্য অনুরোধ করে । কিন্তু বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে  পুলিশের উপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ কারনে এতো সংখ্যক পুলিশ আহত হয়েছে। গুরুত্ব মাথায় ইনজুরি দুজন পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হচ্ছে।  

মর্গ্যান ¯ু‹লে টিয়ারসেল পড়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি অনাকাঙ্খিত। আমি স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। বিএনপির নেতা কর্মীরা অলিতে গলিতে গিয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়ছিলো। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেছে। ধারনা করা হচ্ছে বাতাসে টিয়ার সেলের ধোয়া স্কুলে প্রবেশ করায় ছাত্রীরা টিয়ারসেলের জাজে অসুস্থ হয়েছে। স্কুলের ভেতরে সেল পড়েছে এমন ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। 

উল্লেখ্য নারায়ণগঞ্জে বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘষের ঘটনায় ১৪ পুলিশ সদস্য আহত হয়েছে। তাদরে খানপুর ও রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খুঁজুন