বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...
বিনোদন নির্মাতা ঋতুপর্ণ ঘোষের জন্মদিন আজ

নির্মাতা ঋতুপর্ণ ঘোষের জন্মদিন আজ

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৩ সালের ৩১ আগস্ট তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পরিচালনায় প্রথম সিনেমা ‘হিরের আংটি’ ১৯৯২ সালে মুক্তি পায়।

১৯৯৪ সালে তার দ্বিতীয় সিনেমা 'উনিশে এপ্রিল' মুক্তি পায়। ১৯৯৫ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায় 'উনিশে এপ্রিল'। চলচ্চিত্রের ব্যবসার দিক আর সাহিত্যের মেলবন্ধন ঘটিয়ে তিনি তৈরি করেছিলেন নিজের ঘরানা। ঋতুপর্ণের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চিত্রাঙ্গদা’। দুই দশকের কর্মজীবনে তিনি বারোটি জাতীয় পুরস্কারের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলেন। ২০১৩ সালের ৩০মে কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। 

খুঁজুন