রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি নির্বাচনী জোট ১৪ দল হচ্ছে : কাদের

নির্বাচনী জোট ১৪ দল হচ্ছে : কাদের

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে নির্বাচনি জোট হিসেবে আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই জোট তাদের নির্বাচনি অ্যালায়েন্স, কৌশলগত জোট। এই জোট কোনো রাজনৈতিক কঠিন আদর্শের ভিত্তিতে গড়ে ওঠেনি।

সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় ১৪ দলীয় জোটের শরিকরা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তা কীভাবে দেখছে আওয়ামী লীগ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জোটের শরিকদের দলগতভাবে কর্মসূচি দেওয়ার অধিকার আছে। তারা জ্বালানির দাম বৃদ্ধি প্রতিবাদ করতে চাইলে করবে। এটা তো কোনও সমস্যা না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এই জোট তো নির্বাচনি জোট। সেটা তো কৌশলগত জোট। সেখানে কঠিন আদর্শের কোনও বিষয় নেই। তাহলে জাতীয় পার্টির সঙ্গে আমরা কেন জোট করেছি? এসব ব্যাপারতো বুঝতে হবে।’

জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা সরকারের ব্যাপার। এটা দলীয় মিটিংয়ে আলোচনা হয়ে করা হয় না। সরকারিভাবে এটা সিদ্ধান্ত হয় এবং এখানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধী কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এটাতো গণতন্ত্রের বিষয়। আমরা তাদের বাধা দেবো কেন? তারা যদি এই আন্দোলনের সঙ্গে সহিংসতার উপাদান যুক্ত করে, আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নামে তা হলে আমরা বসে থাকবো না?

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা প্রতি দিনই সরকারের পতন দেখতে পাচ্ছেন। প্রতি দিনই (তারা) বলে সরকার পালিয়ে যাবে। কোথায় পালাবো? আমাদের দেশ বাংলাদেশ। পালানোর ইতিহাস আমাদের নেই। প্রয়োজনে দেশের মাটিতে জেলে যাবো। আওয়ামী লীগ পালাবার দল নয়। পালাবার দল আপনারা (বিএনপি)। আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোথায়? তিনি তো পালিয়ে আছেন, দেশে আসার সাহস পাচ্ছেন না কেন?

খুঁজুন