মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজনীতি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হলে তিনশ’ আসনে প্রার্থী দিব.. ববি হাজ্জাজ

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হলে তিনশ’ আসনে প্রার্থী দিব.. ববি হাজ্জাজ

বুলবুল আহমেদ সোহেল ঃ

দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হলে তিনশ’ আসনে প্রার্থী দিয়ে আগামি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে একটি রেস্টুরেন্টে ত্রি-বার্ষিক জেলা সম্মেলনে এই ঘোষণা দেন দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, অগণতান্ত্রিক সরকারের অধীনে দেশ চলতে পারে না। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এনডিএম আগামি ২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে। সেই লক্ষ্যে সারা দেশে জেলা কমিটি গঠন করে দলের সাংগঠনিক অবস্থাকে শক্তিশালী করা হচ্ছে। 

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না দাবি করে ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে। ইভিএম মেশিনে ভোট গ্রহণের ব্যাপারেও প্রশ্ন তোলেন তিনি। সরকারের সমালোচন করে ববি বলেন, এই সরকার সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাই অচিরেই নারায়ণগঞ্জ থেকে রাজপথে সন্ত্রাসবিরোধি আন্দোলন শুরু করবে এনিিডএম। 

ত্রি-বার্ষিক সম্মেলনে মিঠু আলীকে সভাপতি ও আনিসুর রহমান জহিরকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।

খুঁজুন