বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা নিশ্চিত হলো সেমিফাইনালের লাইন আপ

নিশ্চিত হলো সেমিফাইনালের লাইন আপ

৩২ দলের কাতার বিশ্বকাপ এখন নেমে এসেছে ৪ দলে। বিশ্বকাপ এখন ভাঙনের অপেক্ষায়। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ব্রাজিল, বেলজিয়াম, স্পেন, ইংল্যান্ডের মতো ফেভারিট দলগেুলো বাদ পড়ে গেছে। টিকে গেছে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও মরক্কো। এতে করে চূড়ান্ত হয়ে গেছে সেমিফাইনাল লাইনআপ।

শেষ কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গত এর আগে গত শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোল হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে আগেরবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। একই দিন রাতে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠে আর্জেন্টিনা। 

শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে মরক্কো। আর একই দিন রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে ৪র্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট কাটে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।

আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। পরদিন বুধবার (১৪ ডিসেম্বর) আল বাইত স্টেডিয়ামের বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে সেমিতে জায়গা পাওয়া মরক্কো।

সবকটি খেলাই দেখা যাবে বিটিভি, গাজী টিভি, টি-স্পোর্টস ও টফিতে।

খুঁজুন