মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
লাইফস্টাইল নখ ভেঙে গেলে করণীয়

নখ ভেঙে গেলে করণীয়

আমাদের সৌন্দর্য  ব্যক্তিত্বের অনেকটাই নির্ভর করে নখের ওপর। চুল  ত্বকের সঙ্গে সমান তালে নখের যত্ন নিতে হবে। অনেকের নখ একটু বড় হলে ভেঙে যায়।

দুর্বল নখ শক্ত করতে কিংবা নখের বৃদ্ধি বাড়াতে হট অয়েল মেনিকিউরকরতে পারেন।

যেভাবে করবেন হট অয়েল মেনিকিউর-

সাধারণত মেনিকিউর করতে পানি ব্যবহার করা হয় ক্ষেত্রে পানির পরিবর্তে ব্যবহার করা হয় গরম তেল। নখ রুক্ষ হয়ে থাকলে বা সহজেই ভেঙে গেলে নখকে সুন্দর করে তোলার জন্য এই হট অয়েল মেনিকিউর দারুণ উপকারী। গরম তেলে নখ ডুবিয়ে রাখলে নখের ডগায়  নখের চারপাশে রক্ত সঞ্চালন ভাল হয়। ফলে নখের চারপাশের পাতলা ত্বক নরম থাকবে। তাই হাতে বয়সের ছাপ পড়ে না।

এটি করার জন্য পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে সহজেই নিজেই করে নিতে পারবেন।

ক্যাস্টর অয়েলসানফ্লাওয়ার অয়েলঅলিভ অয়েলভিটামিন  অয়েলটি ট্রি অয়েল এবং আমন্ড অয়েল সম পরিমাণে মিশিয়ে নেবেন। এই প্রত্যেকটি তেলের গুণই আপনার নখের প্রয়োজন।

একটি পাত্রে সব টি তেল সম পরিমাণে নিয়ে গরম করে নেবেন। প্রথমে ৩০ সেকেন্ড গরম করুন। সেই মিশ্রণ যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছেততক্ষণ পর্যন্ত তাতে আঙুল ডুবিয়ে রাখুন। মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে আবার সামান্য গরম করে নিন। আরও এক বার নখ ডুবিয়ে রাখুন। তেল ঠান্ডা হয়ে গেলে ধীরে ধীরে কনুই বরাবর মালিশ করুন।


 তেল ত্বকে মিশে গেলে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ভাল করে হাত এবং আঙ্গুলগুলি মুছে নিন।

খুঁজুন