শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী • প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায় • ভারতের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি • এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে • চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে • ঢাকায় বসছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর
দেশের খবর নওগাঁর রাণীনগরে দু'জন ডেভিলসহ মোট ৩ জন আটক

নওগাঁর রাণীনগরে দু'জন ডেভিলসহ মোট ৩ জন আটক

নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিলহান্ট ফেস-টু অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও যুবলীগের দু'জন নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আব্দুর রশিদ (৫৫) ও মিরাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মোতালেব হোসেন (৪২)। গ্রেফতারকৃতদের বিস্ফোরক মামলার আসামী হিসেবে দুইজনকে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে মাদকের বিশেষ অভিযানে শুক্রবার উপজেলার কাশিমপুর ইউনিয়নের এলাকা থেকে শ্রী রতন সরকার (২৭) নামের একজন মাদকসেবীকে আটক করা হয়েছে। আটকৃত রতন সরকার বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বড়আখিড়া গ্রামের নরেন সরকারের ছেলে। আটককৃত রতন সরকারকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছয় মাসের সাজা প্রদান করেছে। আটকৃতকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগােও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল লতিফ।

থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, পুলিশ সুপার স্যারের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার রাতে উপজেলার কুজাইল ও আতাইকুলা এলাকায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ ও যুবলীগ নেতা মোতালেব হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার সন্ধিগ্ধ আসামি। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে। এছাড়া পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানও অব্যাহত রাখার কথা জানান তিনি।

খুঁজুন