বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
স্বাস্থ্য ও চিকিৎসা নওগাঁর সারে তিন লাখ শিশু পাচ্ছেন ভিটামিন-এ ক্যাপসুল

নওগাঁর সারে তিন লাখ শিশু পাচ্ছেন ভিটামিন-এ ক্যাপসুল

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে নওগাঁর সারে তিন লাখ শিশু পাচ্ছেন ভিটামিন-এ ক্যাপসুল। 

এবিষয়ে সংবাদকর্মীদের সাথে বৃহস্পতিবার বিকালে নওগাঁ জেলা সিভিল সার্জন সভাকক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন, নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনির আলী আকন্দ, মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম ও মেডিকেল অফিসার ডাঃ আশিষ কুমার সরকার।

তিনি জানান, আগামী ২০ ফেব্রুয়ারি ক্যাম্পেইন হবে। যেখানে ৬-৫৯ মাস বয়সী এবং ৬-১৪ বছর বয়সী সারে তিন লাখ শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে। তবে কোন অসুস্থ শিশু বিশেষ করে সর্দি, জ্বর ও ডায়রিয়া হলে তাদের কে খাওয়ানো যাবে না। পরবর্তীতে সেসব শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে বলেও জানান তিনি। এসময় জেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন