বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা
খেলাধুলা নওগাঁর সরস্বতীপুরে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর সরস্বতীপুরে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ে  শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ও পরুস্কার বিতরণ অনুষ্ঠিত।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ কর্তৃক আয়োজিত এবং নওগাঁ জেলা ক্রীড়া অফিসের তত্ত্বাবধানে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় ভেন্যুতে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ ইং অনুষ্ঠিত হয় এবং ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পরুস্কার বিতরণ করা হয়। 

ক্রীড়া প্রতিযোগীতা ও পরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ক্রীড়া অফিসার মোঃ আবু জাফর।  এছাড়াও উপস্থিত ছিলেন, মহাদেবপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান লিটন, সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম, সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক তরফদার সহ ইউনিসেফ এর জেলা প্রতিনিধি সহ সুধীজনরা।

খুঁজুন