বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা নওগাঁয় ২৮ ঘোড়সওয়ারিকে হারিয়ে শীর্ষে দুই বোন তাসমিনা ও হালিমা

নওগাঁয় ২৮ ঘোড়সওয়ারিকে হারিয়ে শীর্ষে দুই বোন তাসমিনা ও হালিমা

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় ২৮ ঘোড়সওয়ারিকে হারিয়ে শীর্ষে দুই বোন তাসমিনা ও হালিমা আক্তার।

শনিবার ১৪ জানুয়ারি বিকেলে নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের বরহট্টী মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

ঘোড়দৌড় প্রতিযোগীতায় মোট ৩০ জন ঘোড়সওয়ারি অংশ গ্রহন করেন। প্রতিযোগীতায় হাজারো মানুষের উপস্থিতিতে নওগাঁর ধামইরহাট উপজেলার চকসুবল গ্রামের আপন দুই বোন দেশের অন্যতম ঘোড়সাওরি তাসমিনা ও হালিমা আক্তার বিভিন্ন স্থান থেকে আগত ২৮ ঘোড়সওয়ারি কে পেছনে ফেলে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন।


ঘোড়দৌড় প্রতিযোগীতা চলার সময় মাঠের চারিদিকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সহ হাজারো মানুষ আনন্দ-মূখর পরিবেশে ঘোড়দৌড় প্রতিযোগীতা উপভোগ করেন।

এব্যাপারে ঘোড়সওয়ারি তাসমিনা বলেন, আমি নওগাঁর মেয়ে, ইতি মধ্যেই আমি দেশের বিভিন্ন স্থানে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছি। আজ নিজের জেলা নওগাঁতেও খেলায় অংশ নিতে পেরে অনেক ভালো লাগছে আমার, তবে আমি ও আমার আপন বোন দু-জনই প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করায় আজ আমি অনেক খুশি । তিনি আরো বলেন, আমাদের অসচ্ছল পরিবার, ঘোড়ার খাবার ও পরিবারের ভরন পোষন যোগাড় করতে বাবার খুব কষ্ট হয়, তারপরও আমি আরো সামনে এগিয়ে যেতে চাই, চাই সকলের দোয়া।

ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠানে ঘোষনগর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, বিশেষ অতিথি ছিলেন, নওগাঁর মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, নজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু প্রমূখ। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী আপন দুই বোন তাসমিনা ও হালিমা আক্তার এর হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন।

খুঁজুন