বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
খেলাধুলা নওগাঁয় ৬ বছর পর শুরু হচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট

নওগাঁয় ৬ বছর পর শুরু হচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট

''গৌরবের কোর্টে শত বছর'' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে নওগাঁয় শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট-

২০২৫। সোমবার বিকেলে নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয় নওগাঁ টেনিস ক্লাব। এরপর থেকে দেশের টেনিস খেলার জগতে নওগাঁ টেনিস ক্লাবের সুনাম এখনও অক্ষুন্ন রয়েছে। নওগাঁর টেনিস খেলার সুনামকে দেশ-বিদেশের মাটিতে পৌছে দিতে এবং নতুন নতুন টেনিস খেলোয়ারদের তৈরি করতে নওগাঁ টেনিস ক্লাব কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় নওগাঁর টেনিস ক্লাব ও টেনিস খেলাকে নওগাঁর প্রতিটি খেলা প্রেমী মানুষের মাঝে পৌছে দিতে জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এমন টুর্ণামেন্টের আয়োজন করা।

 ইতিমধ্যেই টুর্ণামেন্টের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া টেনিস ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে একটি নতুন কোর্ট নির্মাণ করাসহ মোট তিনটি কোর্টকে রঙ্গিন করা এবং পুরো মাঠকে সজ্জিত করার কাজও শেষের দিকে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী বুধবার ১২ নভেম্বর বিকেল ৪টায় নওগাঁ টেনিস ক্লাব মাঠে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করবেন। টুর্ণামেন্টে দেশের বিখ্যাত ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাব দলসহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশ গ্রহণ করবে। টুর্ণামেন্টের প্রতিটি খেলা যে কোন দর্শক শৃঙ্খলা বজায় রেখে বিনা টিকেটে উপভোগ করতে পারবেন। আগামী ১৫ নভেম্বর বিকেলে একই প্রাঙ্গনে টুর্ণামেন্টের সমাপনি খেলা অনুষ্ঠিত হবে। সমাপনি খেলা শেষে ওই দিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি বৃন্দরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি এবং শ্রেষ্ঠ খেলোয়াদের মাঝে পুরস্কার তুলে দেবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি এবং টুর্ণামেন্ট ডাইরেক্টর সাদিয়া আফরিন। এসময় আরো বক্তব্য রাখেন নওগাঁ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারিফ মোহাম্মদ আপন, টেনিস ক্লাবের সহ-সভাপতি কাজী মোঃ ইদ্রিস, কিবরিয়া আখতারুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, সাবেক সহ-সভাপতি প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খাঁন। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্য, জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, সুধীজনরা উপস্থিত ছিলেন।

খুঁজুন