রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন নওগাঁয় আদিবাসী মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

নওগাঁয় আদিবাসী মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরে আদিবাসী মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান হয়েছে। এ মেলা ও উৎসবে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ টি উপজেলা থেকে সহস্রাধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন। মেলায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলো তাদের নিজেদের জীবন-জীবিকা, ব্যবহৃত জিনিসপত্র, খাদ্যাভাস ও তাদের ঐতিহ্য নানাভাবে তুলে ধরেন।

বৃহস্পতিবার ২৪ নভেম্বর দিনভর নিয়ামতপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা হেক্স-ইপারের সহযোগিতায় স্থানীয় উন্নয়য়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্পের আদিবাসী নারী প্লাটফর্ম এই উৎসবের আয়োজন করে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবের কর্মসূচি শুরু হয়। পরে ভার্চুয়ালী যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

রিভাইভ প্রকল্পের আদিবাসী নারী প্লাটফর্মের সভাপতি সাগরিকা বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দাতা সংস্থা হেক্স-ইপারের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক প্রমুখ।

নওগাঁর নিয়ামতপুর, মান্দা ও ধামইরহাট উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর ও নাচোল উপজেলা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা সম্প্রদায়ের নারী-পুরুষ মেলায় অংশগ্রহণ করেন। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের এই ৫টি উপজেলায় বসবাসকারী ক্ষুদ্রনৃগোষ্ঠী সাঁওতাল, উঁড়াও, মুন্ডা, বাড়ৈ, পাহাড়িয়া, রবিদাস, রাজবংশী, মাহাতো, শিং, মাহালী ও রাজোয়ার সম্প্রদায়ের মানুষ আলাদা আলাদা স্টলে মেলায় তাদের হারিয়ে যেতে বসা নানান কৃষ্টি-কালচার প্রদর্শন করেন। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়গুলো তাদের নিজ নিজ সংস্কৃতি তুলে ধরে গান ও নাচ পরিবেশন করেন।

খুঁজুন