বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
রাজনীতি নওগাঁয় আওয়ামীলীগের কার্যালয় ভাঙচুর

নওগাঁয় আওয়ামীলীগের কার্যালয় ভাঙচুর

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার ২০ নভেম্বর দিনগত রাতে নজিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রাণেশ্বর হালদার বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধি-১৮৬০-এর ১৪৩, ৪৪৮, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় পত্নীতলা থানায় এ মামলা দায়ের করেন।

পত্নীতলা থানার ওসি সেলিম রেজা মামলার বিষয়টি নিশ্চিত করেন। তবে এই মামলায় এখন পর্যন্ত "সংবাদ সংগ্রহকালে" কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য- শনিবার দিবাগত রাতে নজিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মামুদপুর মোড়ে অবস্থিত পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিযোগ, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ হামলা চালিয়ে ভাংচুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের, পত্নীতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে বিএনপি'র ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী এ হামলায় অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে কার্যালয়ের ভেতর ঢুকে চেয়ার, টেবিল ও টিভি ভাঙচুর করেন। এছাড়া আতঙ্ক ছড়ানোর জন্য অফিসের ভেতরে বিস্ফোরণ ঘটানো হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবীর চৌধুরী জানান, বিএনপি-জামায়াত ত্রাস সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেরাই দলীয় অফিসে ভাঙচুর চালিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। যাতে করে আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে নেতা-কর্মীরা যেন অংশ নিতে না পারেন, সে জন্য আওয়ামী লীগ এই মিথ্যা মামলা সাজিয়েছে। সমাবেশে যেতে বাধাগ্রস্ত করতে আরো নতুন নতুন চক্রান্ত করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি।

খুঁজুন