বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ জয়ের জন্যই এসেছি : ডাচ ফুটবলের গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার জাভির বালেবাকে দলে নিয়ে মিডফিল্ড শক্তিশালী করলো ইউনাইটেড ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এশিয়ান গেমস আয়োজকদের শঙ্কা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা : কৃষিমন্ত্রী প্রিমিয়ার লিগে জাপানি খেলোয়াড়ের রেকর্ড দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বিউটি টোব্যাকো কারখানা সিলগালা প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম
খেলাধুলা নওগাঁয় বালক ও বালিকাদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় বালক ও বালিকাদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের অংশ গ্রহণে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নওগাঁ জেলা সদর উপজেলার চক এনায়েত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২০২৪ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের অংশগ্রহণে এই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় বালিকা ‘ক’ বিভাগে হেনা বানুকে পরাজিত করে তানিয়া আকতার ও বালক ‘ক’ বিভাগে ফিরোজ খানকে হারিয়ে তানভীর হোসেন বিজয়ী হয়। বালিকা ‘খ’ বিভাগে সুমাইয়াকে হারিয়ে সুরাইয়া বিজয়ী হয় এবং বালক ‘খ’ বিভাগে সাফিউল ইসলাম সিফাতকে হারিয়ে এসএম আরাফাত বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।  

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা। জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা লাইব্রেরীয়ান এস, এম আশিফ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু মো. বখতিয়ার ইনাম ববিন প্রমুখ। এছাড়া ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় আগামীর জন্য মেধাবী ও চৌকস শিক্ষার্থীদের খুজে বের করে আনতে এই চতুর খেলা দাবার কোন বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এই ধরনের প্রতিযোগিতার বেশি বেশি আয়োজনের কোন বিকল্প নেই বলে মনে করেন অতিথিরা।

খুঁজুন